جزيئات الندى للشاعر ألوك موندال
বিষয়:-মাত্রাবৃত্তে কবিতা
মাত্রা বিন্যাস :-(৬+৬+/৫+২//৬+৬+/৫+২)
শিরোনাম:- শিশির কণা ঘাসে
-----------------------------------------
AMB.ALOK MONDAL
COUNTRY INDIA 🇮🇳
9/1/2024
ভোরের বেলায় পাখির কূজন
শিশির কণা ঘাসে,
শিউলি তলায় শিউলি ফুলের
সুবাস যেন ভাসে!
শীতের সকাল কুয়াশায় ভিজে
উঠছে সবে নেয়ে,
শালিক পাখির দুইটি শাবক
দেখছে শুধু চেয়ে!
সবুজ লতায় গাছের পাতায়
হিমেল ছোঁয়া লাগে,
ফুলের পাপড়ি কুয়াশায় ঢাকা
স্মৃতি সবই জাগে!
আলোক রশ্মি ছড়িয়ে সুরজ
উঠছে হাসি মুখে,
আলো আঁধারের খেলার মাঝেই
জীবন কাটে সুখে!
ছোট্ট চড়ুই ধুলোর মাঝেই
গড়াগড়ি যে খায়,
রবির আলোয় সকাল বেলায়
খুশিতে গীত গায়!
শীতল বাতাস নীল সে আকাশ
করছে শুধু খেলা,
হিমের পরশ বড় যে মধুর
যায় যে বয়ে বেলা!
সমাপ্ত


0 تعليقات:
إرسال تعليق
الاشتراك في تعليقات الرسالة [Atom]
<< الصفحة الرئيسية